জুবায়ের আহমদ
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৫ আসনে প্রাথমিক ফলে ৬ হাজার ১৭৭ ভোটে এগিয়ে মুফতি আবুল হাসান, পোস্টাল ভোট বাকি

সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান। দুই উপজেলার গণনা শেষ হওয়া ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৬ হাজার ১৭৭ ভোট বেশি পেয়েছেন। তবে পোস্টাল ভোট গণনা এখনো সম্পন্ন হয়নি। ফলে চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে।

কানাইঘাট উপজেলার ৮১টি কেন্দ্রের ফলে দেখা যায়, দেয়াল ঘড়ি প্রতীকে মুফতি আবুল হাসান পেয়েছেন ৩১ হাজার ৬৩৩ ভোট। খেজুরগাছ প্রতীকে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৪৮ হাজার ৯২৪ ভোট। ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ (চাকসু মামুন) পেয়েছেন ৩১ হাজার ১২৫ ভোট।

অন্যদিকে জকিগঞ্জ উপজেলার ৭৭টি কেন্দ্রের ফলে চিত্র ভিন্ন। এখানে মুফতি আবুল হাসান পেয়েছেন ৪৪ হাজার ১৮১ ভোট। মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ২০ হাজার ৬৬০ ভোট। স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদও পেয়েছেন ২০ হাজার ৬৬০ ভোট।

দুই উপজেলার মোট প্রাপ্ত ভোটে দেয়াল ঘড়ি প্রতীকে মুফতি আবুল হাসানের ঝুলিতে গেছে ৭৫ হাজার ৮১৪ ভোট। খেজুরগাছ প্রতীকে মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৫৮৪ ভোট এবং ফুটবল প্রতীকে মামুনুর রশীদ পেয়েছেন ৫১ হাজার ৭৮৫ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পোস্টাল ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

১০

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১১

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১২

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১৩

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৪

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৫

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৬

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৭

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৮

FIFA World Cup 2026 Schedule Revealed

১৯

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।