মৌলভীবাজার প্রতিনিধি
১৮ জানুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ মাদরাসা প্রতিষ্ঠান প্রধান মৌলভীবাজারের মুফতি শামছুল ইসলাম ‎

InShot 20260118 121704250 ezgif.com optiwebp scaled
InShot 20260118 121704250 ezgif.com optiwebp scaled

‎জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মো. শামছুল ইসলাম। মাদরাসা শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক দক্ষতা, আমূল পরিবর্তন ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

‎গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক খান মো. রেজা-উন-নবী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক পত্রে এই ফল জানানো হয়। এর আগে ২০২৩ সালেও তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষের স্বীকৃতি পেয়েছিলেন।

‎মুফতি মো. শামছুল ইসলাম ১৯৬৮ সালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের গাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে অনন্য মেধার স্বাক্ষর রাখা এই আলেম ১৯৯৪ সালে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১০ সালে উপাধ্যক্ষ এবং ২০১৭ সালের মে মাস থেকে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে মাদরাসাটি জেলার অন্যতম আধুনিক ও আদর্শ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

‎শিক্ষকতার পাশাপাশি মুফতি শামছুল ইসলাম দীর্ঘ ৩৩ বছর ধরে মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। ধর্মীয় ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০১৩ সালে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ ইমাম’ নির্বাচিত হয়েছিলেন।

‎বর্তমানে তিনি একাধারে জাতীয় ইমাম সমিতি ও বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটি, জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
‎বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তাঁকে মাদরাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১০

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১১

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১২

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৩

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৪

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৫

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৬

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৭

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৮

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৯

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।