বিশ্বনাথ প্রতিনিধি
১৯ জানুয়ারী ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে বিয়ের ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে গেল নববধূ রেছনার জীবনপ্রদীপ

20250221 233101
প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে রেছনা বেগম (১৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ (বিলপাড়) গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় নিয়েছে।

‎​নিহত রেছনা বেগম অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামের আব্দুশ শহীদ সরকারের মেয়ে। গত ২ জানুয়ারি পারিবারিকভাবে দ্বীপবন্দ গ্রামের আব্দুল মালিকের (৩৪) সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।
‎​
‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আব্দুল মালিক তাঁর পরিবারের সদস্যদের নিয়ে এক আত্মীয়ের চিকিৎসার জন্য সিলেটে যান। বাড়িতে তখন রেছনা বেগম ও তাঁর আট বছর বয়সী এক ভাগনি ছাড়া আর কেউ ছিল না। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ রান্নাঘর থেকে আসা চিৎকার শুনে প্রতিবেশী এক তরুণী এগিয়ে আসেন। ভেতর থেকে রান্নাঘরের দরজা বন্ধ থাকায় তিনি দরজার ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে খিল খুলে ভেতরে প্রবেশ করেন এবং রেছনাকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান।

‎​পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‎​
‎খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অতি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুল মালিককে থানায় আনা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১০

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১১

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১২

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৪

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৫

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৬

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৭

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৮

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৯

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।