মূল কনটেন্টে যান
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সিলেটে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ যুবক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক
InShot 20260129 212937805 ezgif.com jpg to webp converter scaled
InShot 20260129 212937805 ezgif.com jpg to webp converter scaled

বিদেশে পাঠানোর নামে ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মো. মামুন আহমদ (৩৫) নামে এক প্রতারককে। গত ২৭ জানুয়ারি মঙ্গলবার রাত ১০টার দিকে নাইওরপুল এলাকা থেকে এসআই মো. আতিক উজ জামান জুনেলের নেতৃত্বে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মামুন শাহপরান থানার পীরেরচক এলাকার বাসিন্দা।

‎পুলিশি সুত্রে জানা গেছে, মামুন আহমদ ‘স্মার্ট এডুকেশন এন্ড ইমিগ্রেশন’ নামের একটি ট্রাভেলস এজেন্সির আড়ালে ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে ৩২ লাখ টাকা হাতিয়ে নেন। টাকা গ্রহণের পর তিনি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করলে ১৯ অক্টোবর ২০২৫ তারিখে দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬(২) ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়।

‎পুলিশ আরও জানায়, এই প্রতারণা চক্রের সাথে মামুনের স্ত্রীও সরাসরি জড়িত। এছাড়া সিডিএমএস পর্যালোচনা করে দেখা গেছে, মামুনের বিরুদ্ধে আগেও একাধিক প্রতারণার মামলা রয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।