মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

‎জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের সময় ফেলুডারের চাপায় প্রাণ গেল যুবকের


নিজস্ব প্রতিবেদক
InShot 20260111 142859350 ezgif.com jpg to webp converter
InShot 20260111 142859350 ezgif.com jpg to webp converter

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ফেলুডারের চাকায় পিষ্ট হয়ে পারভেজ আহমেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
‎
‎গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, রোববার ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
‎
‎নিহত পারভেজ গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার বাসিন্দা জামাল মিয়ার ছেলে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে জাফলংয়ের জুমপাড় এলাকায় ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি ফেলুডার দিয়ে নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত ফেলুডারের চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই পারভেজের মৃত্যু হয়।