মতিউর রহমান, গোয়াইনঘাট প্রতিনিধি
১৪ জানুয়ারী ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে গাছের জন্য আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ

InShot 20260114 205424837 ezgif.com optiwebp
InShot 20260114 205424837 ezgif.com optiwebp

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারবাজার হইতে দমদমা পর্যন্ত নির্মাণ হচ্ছে আরসিসি রাস্তার নির্মাণ কাজ।

সরেজমিনে ঘুরে দেখা যায় হাদারপার হইতে দমদমা পর্যন্ত আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় প্রায় ছয় কিলোমিটার আরসিসি ঢালাই রাস্তার উন্নয়ন কাজ চলছে। রাস্তাটি হয়ে গেলে এলাকার কয়েক হাজার মানুষের চলাচল সহজ হবে। এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে পর্যটনকরা যেতে পারবে জিরো পয়েন্ট পর্যন্ত খুব সহজে।

রাস্তার মধ্যখানে বিভিন্ন জাতের ৩০/ ৪০ টি গাছ থাকায় রাস্তার উন্নয়ন কাজ থমকে যায়। দ্রুত রাস্তার কাজ শেষ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্টান।

স্থানীয় সমাজসেবক মোঃ কামাল হোসেন বলেন,এক বছর যাবৎ রাস্তার মধ্যখানে গাছগুলো রয়েছে। মাঝে মধ্যে দেখা যায় বনবিভাগের লোকজন এসে গাছ গণনা করে চলে যান কিন্তু গাছ কাটার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। গাছগুলো দ্রুত না কাটার কারণে ঠিকাদার কাজ করতে পারছে না। দ্রুত গাছগুলো সরানোর অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে।

এবিষয়ে এলজিইডির গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন রাস্তার মধ্যখানের গাছগুলো সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি। রাস্তার মধ্যখানের গাছের জন্য ঠমকে আছে রাস্তার কাজ। গাছগুলো দ্রুত সরানো না গেলে প্রকল্পের কাজ শেষ করতে অনেক সময় লাগবে। আশা করি বনবিভাগ খুব দ্রুত ব্যবস্থা নিবে।

এ বিষয়ে জানতে চাইলে বনবিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহ আলম ইসলাম বলেন, বনবিভাগ চিঠি পেয়েছে গাছগুলো কাটার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।