মূল কনটেন্টে যান
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কবি এম এ বাসিত আশরাফের গ্রন্থ “সাহাবীদের আলো”র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
AddText 01 25 11.02.49 scaled
AddText 01 25 11.02.49 scaled

বিশিষ্ট লেখক ও গবেষক, যুক্তরাজ্যপ্রবাসী কবি ও গীতিকার এম এ বাসিত আশরাফ রচিত গ্রন্থ *“সাহাবীদের আলো”*র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী হিফজুল কুরআন প্রতিষ্ঠান শহীদ গুলজারে আলম (র.) দারুসসুন্নাহ মাদরাসায় মাসিক অভিযাত্রিক–এর আয়োজনে এ উৎসব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী। অভিযাত্রিক সম্পাদক রফীকুল ইসলাম মুবীনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ছড়াকার ও উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ।
অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, বিশ্বনাথ পৌর আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, লেখক ও গ্রন্থপ্রণেতা আকমল হোসাইন শাকুর এবং মাওলানা মুসাদ্দিক হোসাইন।

স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা শামসুল ইসলাম। শহীদ গুলজারে আলম (র.) দারুসসুন্নাহ মাদরাসার শিক্ষার্থী ইরফান আহমদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নাত পরিবেশন করেন রাশেদ আহমদ ও সুমেল আহমদ।

গ্রন্থ “সাহাবীদের আলো” সম্পর্কে আলোচনা করেন বইটির লেখক মাওলানা কবি এম এ বাসিত আশরাফ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মুজতাবা আহমদ মিছলু।