মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফুলতলী ছাহেব বাড়িতে লতিফি হ্যান্ডস-এর শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক
20251204 231950 ezgif.com jpg to webp converter 768x396 1
20251204 231950 ezgif.com jpg to webp converter 768x396 1

লতিফি হ্যান্ডস-এর উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) ফুলতলী ছাহেব বাড়িতে জকিগঞ্জ ও কানাইঘাটের সহস্রাধিক দরিদ্র, এতিম, অসহায় ও বিধবা মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার প্রতীক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী, যিনি বিতরণ কার্যক্রমে আধ্যাত্মিক ও মানবিক পরিবেশ তৈরি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফি হ্যান্ডস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী, লতিফিয়া এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, এবং অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করা এবং তাদের মাঝে স্বস্তি ও আনন্দ বয়ে আনা লক্ষ্য।