মুরাদ মিয়া,তাহিরপুর
১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের মানুষের আস্থার প্রতীক ধানের শীষ: আনিসুল হক

IMG 20251211 WA0014 ezgif.com jpg to webp converter
IMG 20251211 WA0014 ezgif.com jpg to webp converter

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-যুগ্ম সম্পাদক আনিসুল হক বলেছেন, ধানের শীষ দেশের মানুষের আস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা দেশের উন্নয়ন ও সঠিক পথে ফেরানোর রূপরেখা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাচনা বাজারের ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আনিসুল হক এসব কথা বলেন। সভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শ্লোগান, ব্যানার ও পোস্টারের মধ্যে জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, “ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে আসলে জনগণই বিজয়ী হবে।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সুনামগঞ্জ-১ আসনের অবহেলিত সড়কগুলো উন্নয়ন, জামালগঞ্জ–সাচনা নদীর ওপর সেতু নির্মাণ, স্বাস্থ্যসেবা আধুনিকায়ন, নতুন শিক্ষা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ চার উপজেলার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, কমিটির সদস্য আজাদ হোসেন বাবলু, ইকবাল হাসান, নূরে ফরায়েজি, আলী আক্কাস মুরাদ, যুবদল আহ্বায়ক মুজাম্মেল হক স্বপন ও সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন।

এ ছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১০

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১১

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১২

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৩

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৪

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৫

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৬

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৭

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৮

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।