জকিগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে কৃষক লীগ সভাপতিসহ ৪ জন গ্রেফতার

AddText 12 16 10.03.57 scaled
AddText 12 16 10.03.57 scaled

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদকে এবং একই দিন বিকেলে বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাইকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাতে জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর এবং কসকনকপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শামিম আহমদকে আটক করা হয়।

জকিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার চারজনকে ২০২৪ সালের ৪ আগস্টের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে শামিম আহমদ ও আবু বক্করকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানের অংশ হিসেবে এ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতার হওয়া আব্দুল আহাদ ও সাদেক আহমদকেও একই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১০

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১১

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১২

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৩

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১৪

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১৫

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১৬

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৮

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৯

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।