সবুজ প্রান্ত
২৩ নভেম্বর ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বারহাল ইউনিয়ন জামায়াতের যুব ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি 


জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত যুব ও শ্রমিক সমাবেশ শুক্রবার (২১ নভেম্বর) বাদ এশা বারহাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান।

তিনি বলেন, যুবক ও শ্রমিক—এই দুই শক্তিই একটি দেশের উন্নয়নের মূলভিত্তি। যুবসমাজের উদ্যম আর শ্রমিক সমাজের পরিশ্রম মিলেই একটি জাতিকে এগিয়ে নিয়ে যায়। শ্রমিকরা দেশের উৎপাদন ব্যবস্থার প্রধান চালিকা শক্তি উল্লেখ করে তিনি বলেন—
“ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমঘণ্টার সঠিক ব্যবস্থাপনা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শ্রমিকের মুখে হাসি থাকলে দেশ এগোয়।”

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার যুগ—এ যুগে টিকে থাকতে হলে যুবকদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিজ্ঞান, শিক্ষায় সমতা, সঠিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ অর্জন অত্যন্ত জরুরি। নৈতিক, শিক্ষিত ও দায়িত্ববান যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।

হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেন—
“শ্রমিক ও যুবকের ঐক্য যত দৃঢ় হবে, ততই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সহজ হবে। অন্যায়, বৈষম্য, শোষণ ও দুর্নীতি মোকাবিলা করতে হলে আমাদের পরস্পরের পাশে দাঁড়াতে হবে। আমাদের লক্ষ্য শুধু অর্থনৈতিক উন্নতি নয়, একটি মানবিক, ন্যায়ভিত্তিক, সমতা ও সুযোগসুবিধা সমৃদ্ধ সমাজ গড়া—যেখানে সবাই সম্মানের সঙ্গে বাঁচতে পারে।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি নিজাম উদ্দিন খান, সাবেক উপজেলা আমীর গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, উপজেলা সেক্রেটারি সারওয়ার হোসাইন, জামায়াত নেতা আব্দুর রহিম, শ্রমিক নেতা আব্দুস সামাদ ও যুব নেতা আবিদুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে দোয়া পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১০

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১১

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১২

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৩

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৪

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৫

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৬

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৭

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৮

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।