সবুজ প্রান্ত
২৬ নভেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি 

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জকিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন এবং জকিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম, খামারি শাহীন আহমদ। 

বক্তারা বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন, খামার সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা অত্যন্ত প্রয়োজন। এ অঞ্চলে খামারিদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন সহায়ক উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানের মঞ্চে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা খামারিদের জন্য ট্রফি সাজানো ছিল। সফল খামারি, যুব উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎদিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

প্রদর্শনীস্থলে ছিল প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, স্কাউটস সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি। প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা বিভিন্ন স্টল পরিদর্শন করে পশুপালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ে তথ্য সংগ্রহ করেন। স্থানীয়ভাবে প্রাণিসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে এ আয়োজনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রদর্শনীতে মোট ৩০টি স্টল ছিল, যা ৪টি ক্যাটাগরিতে সাজানো হয়—

১. গরু–মহিষ

২. ছাগল–ভেড়া

৩. পোলট্রি: হাঁস, মুরগি, কবুতর

৪. প্রাণিজাত দ্রব্য, ওষুধ, চপার মেশিন ও বিভিন্ন প্রজাতির ঘাস

প্রধান অতিথি ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, “জকিগঞ্জকে প্রাণিসম্পদ খাতে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তা সৃষ্টি অপরিহার্য। প্রয়োজনে এডিবি সহায়তাসহ কৃষিঋণ ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ১০ জন করে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১০

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১১

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১২

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৩

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৫

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৬

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

১৭

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

১৮

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

১৯

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।