সবুজ প্রান্ত
১৫ নভেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট চেয়ে হাওরবাসীর উন্নয়নের অঙ্গীকার আনিসুল হকের

তাহিরপুর প্রতিনিধি


সুনামগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক বলেছেন, ধানের শীষে ভোট দিলে হাওর পাড়ের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়ন এবং কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক দাবি করেন, বিএনপি সবসময় উন্নয়ন করে এবং মানুষের বিপদ–আপদে পাশে থাকে। তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে হাওরবাসীর জন্য প্রয়োজনীয় সব প্রকল্প, কর্মসংস্থানের সুযোগ ও সেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মিথ্যা তথ্য ছড়ানো ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যারা—তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না।”

উঠান বৈঠকটি সভাপতিত্ব করেন শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান ও শাহ জামাল তালুকদার। যৌথ সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ও সমিজ উদ্দিন তালুকদার।

বৈঠকে আনিসুল হক আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশের কোটি মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার স্বপ্ন দেখছে। হাওর অঞ্চলের মানুষও সেই স্বপ্নে বিশ্বাসী। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান—ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে এবং তারেক রহমানের সালাম পৌঁছে দিতে।

অনুষ্ঠানে স্থানীয় নারী নেত্রী, বিএনপি নেতা–কর্মী ও সমর্থকদের সমাগমে এলাকা ছিল উপচে পড়া।
এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১০

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১২

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৩

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৪

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৫

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৬

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৭

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৮

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৯

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।