স্টাফ রিপোর্টার :
সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে যাত্রীদের ক্ষোভের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেটের দাম কমিয়েছে। শুক্রবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন ও বাজার পরিস্থিতি বিবেচনায় ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ২,০২৪ টাকা এবং ট্যাক্সসহ মোট ৩,১৯৯ টাকা। সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭,০২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮,১৯৯ টাকা।
উল্লেখ্য,সিলেট-ঢাকা রুটে উচ্চ ভাড়া নিয়ে জনমনে দীর্ঘদিনের ক্ষোভের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।