সবুজ প্রান্ত
১২ নভেম্বর ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রতীকী : ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় খেলাধুলার সময় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে কুশিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে কুশিউড়া গ্রামের দুই শিশু, রাহিম (৭) ও মোহাম্মদ (৮) বাইসাইকেল নিয়ে বাড়ির পাশে খেলছিল। কিছুক্ষণ পর তারা সাঈদ মিয়ার বাড়ির পাশের পুকুরের ধারে যায় এবং অসাবধানতাবশত সাইকেলসহ পানিতে পড়ে যায়।

আরও পড়ুন : জগন্নাথপুরে ডাস্টার দিয়ে পিটিয়ে ছাত্রীকে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক

প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় ইব্রাহীম আলী পুকুরে তাদের দেখতে পেয়ে চিৎকার দেন। পরে এলাকাবাসী ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত রাহিম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং মোহাম্মদ একই গ্রামের মহিউদ্দিনের ছেলে। তারা দু’জনই প্রতিবেশী ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, “ঘটনাটি নিছক দুর্ঘটনা। পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

সুনামগঞ্জের গ্রামীণ এলাকায় জলাশয়ের পাশে শিশুদের খেলা করতে গিয়ে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, পুকুর ও জলাশয়ের আশপাশে নিরাপত্তা বেড়া দেওয়া এবং শিশুদের সচেতন করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।

রাহিম ও মোহাম্মদের মৃত্যুতে কুশিউড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও প্রতিবেশীদের কান্নায় ভেঙে পড়েছে পুরো এলাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১০

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১১

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১২

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৩

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৪

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৭

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৮

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৯

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।