মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেফতার


বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় বুধবার (৮ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও এজাহারনামীয় সাত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দিনটিতেই যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সিআর-৬৫৩/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত চার আসামি রয়েছেন। তাঁরা হলেন আদিত্যের মহাল এলাকার বিশ্বনাথ রবিদাস, সাগর রবিদাস, গোপাল রবিদাস ও পার্বতী রবিদাস। এছাড়া থানার আলাদা দুটি মামলায় দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়। তাঁদের একজন মুর্শিবাদকুরা গ্রামের ফয়জুর রহমানের ছেলে মনজু মিয়া (৩২) এবং অন্যজন পশ্চিম গাংকুল গ্রামের কয়েছ আহমদ ওরফে শীমের ছেলে জুনেদ আহমদ ওরফে জুনায়েদ (২২)। মনজু মিয়া ২৫(০৯)২৬ নম্বর মামলার এবং জুনেদ ০৪(১০)২০২৬ নম্বর মামলার আসামি।

একই দিনের অভিযানে বালিচর গ্রামের সামছুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদ গ্রেফতার হন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় জিআর-১৩২/২৫ (বড়) মামলায় সাজাপ্রাপ্ত আসামি। আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। ওই জরিমানার টাকা পরিশোধ না করলে তাঁকে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।