মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে ফুলতলী ছাহেবের মাজার জিয়ারতে এনসিপির কেন্দ্রীয় নেতা এহতেশাম হক


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন


জকিগঞ্জ প্রতিনিধি 


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক বৃহস্পতিবার দুপুরে আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.)–এর মাজার জিয়ারত করেছেন। তিনি মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে দেশের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন।

জিয়ারতকালে এহতেশাম হকের সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশসহ সিলেট ও মৌলভীবাজার জেলা এনসিপির নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। জিয়ারত শেষে তারা স্থানীয় কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য মতবিনিময়ও করেন।