সবুজ প্রান্ত
২৪ নভেম্বর ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে গোলটেবিল বৈঠকে বক্তারা— “সৌরবিদ্যুৎ চাই, হাওর ধ্বংস করে নয়”

মৌলভীবাজার প্রতিনিধি 


মৌলভীবাজারে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, উন্নয়ন অবশ্যই কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা করে হতে হবে—হাওর ধ্বংস করে নয়।

২২ নভেম্বর শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজার আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আ.স.ম সালেহ সোহেল এবং সঞ্চালনা করেন নির্বাহী সদস্য শাহীন ইকবাল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি ছিলেন সিইজিআইএস-এর উপ-নির্বাহী পরিচালক এ.এম.এম মোস্তফা আলী, জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, সিইজিআইএস-এর পরিচালক লে. কর্নেল (অব.) সৈয়দ আফজালুল আবেদীন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিতন কুণ্ড, ড. এম এ কাশেম, জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন, পাউবোর নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদ, সাবরেজিস্ট্রার শংকর কুমার দেবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব এম. খছরু চৌধুরী।

বক্তারা বলেন, ফিজিবিলিটি স্টাডি ছাড়াই কাউয়াদীঘি, হাইল ও পূবের হাওরে কৃষিজমি ক্রয়-বিক্রয় এবং সোলার প্রকল্প স্থাপনের উদ্যোগ স্থানীয় কৃষি ও মৎস্যপ্রাণ বৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করেছে। পূবের হাওরে ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আরও ২৫ মেগাওয়াট প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে—যা হাওরবাসীর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

কৃষক ও মৎস্যজীবীরা বলেন, হাওরের জমি বেসরকারি কোম্পানির হাতে গেলে তাঁদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে মাছ ধরা বন্ধ হয়ে যাবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

হাওর রক্ষা আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, হাওর নষ্ট না করেও ৫০০ থেকে ৭০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের বিকল্প রয়েছে—যেমন মনু সেচ প্রকল্পের ভেরীবাঁধ, ক্যানেল ও উন্মুক্ত সরকারি ভূমি। বক্তারা বলেন, সরকারি জমিতে প্রকল্প নিলে ঋণ পাওয়া যায় না—এই যুক্তি গ্রহণযোগ্য নয়, কারণ চা-বাগান মালিকরা রাষ্ট্রীয় লিজকৃত জমি থেকেই নিয়মিত ঋণ পান।

বৈঠকে বক্তারা অভিযোগ করেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় হাওরের জমি ব্যক্তিমালিকানায় চলে যাচ্ছে, যা ভূমি সংস্কার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রকৃত তথ্য-উপাত্ত যাচাই করে টেকসই, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন নিশ্চিতের আহ্বান জানান তারা।

হাওরাঞ্চলে বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, গবেষণা ও সঠিক পরিকল্পনা থাকলে উইন্ড টারবাইনের মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পথ উন্মোচিত হতে পারে, তবে পাখির নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

বক্তাদের অভিমত—দেশের সম্পদ সীমিত, জনসংখ্যা বেশি; তাই উন্নয়ন হতে হবে পরিকল্পিত, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পরিবেশবান্ধব। প্রয়োজনে “আমরা সৌরবিদ্যুৎ চাই, কিন্তু হাওর ধ্বংস করে নয়” এই দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১০

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১১

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১২

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৩

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৫

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৬

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

১৭

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

১৮

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

১৯

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।