সবুজ প্রান্ত
৩০ নভেম্বর ২০২৫, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়-পরাজয়ের ওপরে মানুষের ভালোবাসা : নির্বাচনে দ্বিতীয় হওয়া এনামুল হক মুন্নার কৃতজ্ঞতা


জকিগঞ্জ প্রতিনিধি:


জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সেক্রেটারি (টেলিভিশন) পদে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাংবাদিক এনামুল হক মুন্না। খুব স্বল্প সময়ে নির্বাচনী মাঠে নেমে অধিকাংশ ভোটারের কাছে পৌঁছাতে না পারলেও ব্যবসায়ী সমাজের ভালোবাসা ও আস্থা তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় এনামুল হক মুন্না বলেন, “হঠাৎ করে নির্বাচনে অংশ নেওয়ায় প্রচারণার সময় ছিল খুবই কম। অনেকের সঙ্গে সরাসরি দেখা করে ভোট চাইতে পারিনি। তারপরও ব্যবসায়ী ভাইদের ভালোবাসা ও সম্মান পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।”

তিনি জানান, দেশ–বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরাও তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। অনেকেই দূর থেকে ব্যবসায়ীদের কাছে গিয়ে তাঁর জন্য ভোট চেয়েছেন। পরিবারের সদস্যরা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে সব নির্বাচনী ব্যয় বহন করেছেন—যা তাকে আবেগাপ্লুত করেছে।

এনামুল হক মুন্না বলেন, “ভাই-বোনদের এই অবর্ণনীয় ভালোবাসা আমাকে অভিভূত করেছে। মহান আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন।”

নবনির্বাচিত বাজার পরিচালনা কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, “জয়-পরাজয়ই শেষ কথা নয়। মানুষের পাশে থাকা, তাদের জন্য কাজ করাই আমার লক্ষ্য। ইনশাআল্লাহ আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”

তাঁর এই সংযত ও কৃতজ্ঞতাপূর্ণ প্রতিক্রিয়া স্থানীয় ব্যবসায়ী মহলে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১০

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১১

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১২

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৩

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৫

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৬

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

১৭

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

১৮

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

১৯

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।