শনিবার দুপুরে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃতে পুলিশের একটি দল তাকে বাজার থেকে আটক করে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ইয়াবা সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে রাতে একটি মামলায় তাকে গ্রেফতার দেখায়।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের মুক্তাদিরকে গ্রেফতার দেখানোর তথ্য নিশ্চিত করে জানান।
পুলিশের একটি সুত্র থেকে জানা গেছে, ইয়াবা সংক্রান্ত মামলার এক আসামি সম্প্রতি সময়ে আদালতে জবানবন্দি প্রদানকালে মোক্তাদির আহমদ চৌধুরীর নাম উল্লেখ করে। এ ছাড়াও তার বিরুদ্ধে হুন্ডি ব্যবসা, মাদকের টাকা ভারতে প্রেরণ, ইয়াবা সংশ্লিষ্টতাসহ কালো বাজারি অনেক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
হাইদ্রাবন্দ গ্রামের মুক্তাদির আহমদ চৌধুরী জকিগঞ্জ বনিক সমিতির বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সহ-সভাপতি ছিলেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।