সবুজ প্রান্ত
৯ অক্টোবর ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে DLI’র উদ্যোগে ‘এবার ইংরেজি শিখবে পুরো বাংলাদেশ’ সিম্পোজিয়াম অনুষ্ঠিত।

দোয়ারাবাজার প্রতিনিধি:
‘তোমার স্বপ্ন পূরণের বন্ধু — Dream Language Institute (DLI)’ এর উদ্যোগে ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে ‘এবার ইংরেজি শিখবে পুরো বাংলাদেশ’ শীর্ষক সিম্পোজিয়াম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক এবং উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ।
এছাড়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম এ করিম লিলু, সিনিয়র সহসভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সহসভাপতি বজলুর রহমান ও আলাউদ্দিন, সদস্য সিরাজ মিয়া, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ও শাহ মাসুক নাইম, সাংগঠনিক সম্পাদক মো. মামুন মুন্সি, অর্থ সম্পাদক মো. সোহেল মিয়া, দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফারুক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক শানুর ওয়াদুদ তালুকদার সাগর, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সানী, প্রকাশনা সম্পাদক আবু বকর, সদস্য ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, শাহ আলম প্রমুখসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইংরেজি শেখা শুধু একটি ভাষা শেখা নয়, বরং এটি আধুনিক বিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা মনে করেন, DLI’র এই উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করবে।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন Dream Language Institute (DLI)-এর প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী উদ্যোক্তা আহমেদ রাসেল। তিনি বলেন,
 “ইংরেজি হলো বিশ্ব সংযোগের চাবিকাঠি। একজন শিক্ষার্থী যদি ইংরেজিতে দক্ষ হয়, তবে সে শুধু দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। DLI সেই পথটি সহজ করে দিতে চায়—যাতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইংরেজি শিক্ষা পৌঁছে যায়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১০

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১১

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১২

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৩

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৪

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৫

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৬

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৭

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৮

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৯

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।