সবুজ প্রান্ত
২ অক্টোবর ২০২৫, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নবের পূজা মণ্ডপ পরিদর্শন

বিশ্বনাথ প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমীর দিন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব।

বুধবার (১লা অক্টোবর), তিনি বিশ্বনাথ পৌরসভার কৃপাখালী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব বলেন, “বিএনপি বিশ্বাস করে— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমরা চাই, এ দেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। আপনাদের যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকব।”

তিনি আরও বলেন, “আমার বাবা এম. ইলিয়াস আলী এই এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল ছিলেন। আজও সেই মূল্যবোধ নিয়েই আমি আপনাদের পাশে আছি।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃপাখালী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি রানা সরকার, সাধারণ সম্পাদক খোকন সরকার, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খায়ের, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সুজন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সুহেল আহমদ ও ইসলাম উদ্দিন, উপজেলা যুবদল নেতা আব্দুর রহমান ও আব্দুল হালিম, ছাত্রদল নেতা মোঃ জাবের উদ্দিন, সমাজসেবক আব্দুল মুত্তলিব ও খালেদা হোসেন বাদশা, এবং স্থানীয়দের মধ্যে ছানা সরকার, সুশীল সরকার, বরদা সরকার, নীরেদ সরকার, জিতু সরকার, রস সরকার, সজল সরকার, বিনধ সরকার, নিপিন্ড সরকার, অকিল সরকার, সুজিত সরকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।