সবুজ প্রান্ত
১৮ অক্টোবর ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুড়ীতে ছাদিছ জামাতে উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে সমাজে দ্বীনের আলো ছড়িয়ে দিতে হবে — সাইফুল্লাহ বিন নামর

মোঃ ফয়জুর রহমান, জুড়ী প্রতিনিধি
জুড়ী মানবিক সোসাইটির উদ্যোগে ছাদিছ জামাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল্লাহ বিন নামর বলেন, “মনের মধ্যে দৃঢ় ইচ্ছা থাকলেই সমাজকে পরিবর্তন করা সম্ভব। তবে সমাজ পরিবর্তনের আগে নিজেকে শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা জরুরি। আধুনিকতার ছোঁয়ায় আজ ইসলামি শিক্ষা সংকুচিত হয়ে পড়ছে, বিশেষত মক্তব শিক্ষা হারিয়ে যেতে বসেছে। আমাদেরকেই এ খাতে নেতৃত্ব নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা যারা বিশুদ্ধ কেরাতের সনদ অর্জন করেছি, আমাদের ঘরগুলোকে বিশুদ্ধ কুরআন শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে সহীহ তেলাওয়াতের সুর ছড়িয়ে দিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সহিদুর রহমান পাবেল এবং সঞ্চালনা করেন এম এ সামাদ পারভেজ। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাহিদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুস শহীদ, সোসাইটির উপদেষ্টা সদস্য ও কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান সাইফ, উপদেষ্টা সদস্য ডাক্তার নজরুল ইসলাম নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা মোঃ ফয়জুর রহমান, সদস্য এম কামরুল ইসলাম, এমরান হোসেন, লুৎফুর রহমান শাহান, জামিল উদ্দিন ও সাংগঠনিক ব্যক্তিত্ব শাহাব উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহাপুর যুবকল্যাণ পরিষদের সভাপতি মেহেদী হাসান ইমন, সোসাইটির সদস্য আতাউর রহমান সুজন, মোস্তাফিজুর রহমান, তোফাজ্জল হোসেন, তানভীর আহমদ মাহিন, আব্দুল্লাহ ইউসুফ সুইট, তাহমিদুল ইসলাম, শুভাকাঙ্ক্ষী রেদওয়ানুল হক আরিফ, রাকিব আহমদ প্রমুখ।

পরিশেষে দেশ ও প্রবাসে অবস্থানরত সোসাইটির সদস্য, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।