সবুজ প্রান্ত
৭ অক্টোবর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধারই জনগণের মুক্তির সংগ্রাম : আব্দুল কাইয়ুম চৌধুরী


দক্ষিণ সুরমা প্রতিনিধি :

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের প্রত্যাশা আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দেশের অর্থনৈতিক বিকাশ ও সামাজিক স্থিতিশীলতার মূলভিত্তি হলো গণতন্ত্রের চর্চা, যা কেবল রাজনৈতিক দল নয়—প্রত্যেক নাগরিকের মধ্যেও বিকশিত হতে হবে।

তিনি বলেন, “বিএনপির রাজনীতি মানে জনগণের জীবনমানের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।”
ধানের শীষের পক্ষে সকল নেতাকর্মী ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি একটি শৃঙ্খলাবদ্ধ, আধুনিক ও ভবিষ্যতমুখী বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মখনদোকান ও হাজরাই বাজারে পৃথক সভায় বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে’ আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ফ্যাসিবাদী অপসংস্কৃতি দূর করে রাজনৈতিক সহনশীলতার পরিবেশ গড়ে তুলতে হবে। মতভেদ রাজনীতির স্বাভাবিক নিয়ম, কিন্তু জনগণের প্রতি দায়িত্বের প্রশ্নে ঐক্যই আমাদের আসল শক্তি। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তন অপরিহার্য।”
তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশ কেমন হবে—স্বাস্থ্যব্যবস্থা, আইনের শাসন, কৃষি ও জনপ্রশাসন কেমন হবে, মানুষের মৌলিক চাহিদা কীভাবে পূরণ করা হবে—এসব বিষয় বিএনপি তার ৩১ দফা কর্মসূচিতে স্পষ্টভাবে ঘোষণা করেছে।”

তিনি গণতন্ত্রবিরোধী কোনো ষড়যন্ত্র দেখা দিলে রাজপথে থেকে তা প্রতিহত করার আহ্বান জানান।
এ সময় বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’ জনগণের মাঝে তুলে ধরা হয়।

গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন—ডা. এনামুল হক, হাজী বশির আহমদ, বাচ্চু মিয়া, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আবুল হাসনাত, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফরোজ মিয়া, মইনুল ইসলাম মঞ্জুর, নুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণের উপস্থিতি ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।