সবুজ প্রান্ত
৯ অক্টোবর ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ব্যক্তিমালিকানাধীন দেয়াল ভাঙা: ইউএনও-এসিল্যান্ডসহ চারজনকে আদালতের শোকজ নোটিশ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ

সিলেটের জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ গ্রামে ব্যক্তিমালিকানাধীন বাড়ির সীমানা প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসসহ চারজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সহকারী জজ আদালত।

এনাম উদ্দিন নামে এক ব্যক্তি দায়ের করা দেওয়ানি মামলায় (নং ১০৯/২০২৫) অভিযোগ করেন, গত ২৪ সেপ্টেম্বর কোনো পূর্বনোটিশ ছাড়াই প্রশাসনের নির্দেশে তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। পরে ২৮ সেপ্টেম্বর আজিজিয়া কমিউনিটি সেন্টারের প্রহরীর মাধ্যমে একটি নোটিশ প্রদান করা হয়, যেখানে মৌখিক আদেশের কথা উল্লেখ ছিল।

বাদী এনাম উদ্দিন বলেন, “প্রশাসনের কাছ থেকে ন্যায়বিচার প্রত্যাশা করেছিলাম। কিন্তু কোনো লিখিত নোটিশ ছাড়াই দেয়াল ভাঙা ও পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শন আমাদের বিস্মিত করেছে। রাতে স্থানীয় এক ব্যক্তি আরও অংশ ভেঙে ফেলেন, অথচ ঐ এলাকায় বিকল্প রাস্তা বিদ্যমান রয়েছে।”

ঘটনার পর সহকারী জজ আদালত ইউএনও মো. মাহবুবুর রহমান, এসিল্যান্ড প্রণয় বিশ্বাস, স্থানীয় বাসিন্দা লিটন আহমদ ও তার স্ত্রী জেসমিন বেগমকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. পারভেজ আহমদ বলেন, “আমরা আদালতের নির্দেশ অনুযায়ী আইনগত পথেই আস্থা রাখছি। আশা করি, ন্যায়বিচার পাওয়া যাবে।”

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, “উর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশে প্রাচীর ভাঙা হয়েছিল। এখনো কোনো শোকজ পাইনি, পেলে যথাযথভাবে জবাব দেবো।”

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, “বিষয়টি পৌরসভার অধীন। তাই বিস্তারিত জানাতে পৌর প্রশাসনই উপযুক্ত কর্তৃপক্ষ।”

এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি ভেঙে রাস্তা নির্মাণ আইনসিদ্ধ নয়। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।