সবুজ প্রান্ত
৭ অক্টোবর ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংলা রেলস্টেশনে ৮ দফা দাবিতে মানববন্ধন

তারেক হাসান, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশনে ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ৮ দফা দাবি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, ইউপি সদস্য গোলাপ মিয়া, পরিবহন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সালামত খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল ও মহিউদ্দিন রিপন, ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আলমাস পারভেজ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল এবং ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম প্রমুখ।

বক্তারা বলেন, আড়াই মাস ধরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে কঠোর কর্মসূচির দিকে যেতে হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে জংশনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন তারা।

বক্তারা আরও বলেন, সিলেট বিভাগের রেললাইন দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। দেশের আয়ের ক্ষেত্রে রেলওয়ে বিভাগে সিলেট তৃতীয় হলেও উন্নয়নে সবচেয়ে পিছিয়ে। কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গোটা সিলেটজুড়ে রেল অবরোধের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, ইতোমধ্যে কুলাউড়া জংশন, সিলেট ও শ্রীমঙ্গলসহ বিভিন্ন বন্ধ রেলস্টেশনে একই দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১০

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১২

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৩

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৪

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৫

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৬

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৭

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৮

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৯

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।