সিলেটের কোতোয়ালি ও শাহপরাণ থানার যৌথ অভিযানে কিশোর গ্যাং এর ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহপরাণ থানার বালুরচর এলাকা থেকে তাদের পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার কামদা গ্রামের হারুনুর রশিদের ছেলে কিশোর গ্যাং লিডার মামুন আহমেদ ওরফে বুলেট মামুন (২০), সিলেটের শাহপরাণ থানাধীন বালুরচর সোনার বাংলা আবাসিক এলাকার আজমল আলীর ছেলে সৈয়দ আবির হোসেন (১৮) এবং একই এলাকার খালেদ আহমদের ছেলে রায়হান আহমেদ (১৮)।
বুলেট মামুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক ব্যবহারসহ মোট ১১টি মামলা রয়েছে। গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।