সবুজ প্রান্ত
৭ অক্টোবর ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপূর্ব পালের কুরআন অবমাননার প্রতিবাদে সিলেটে ছাত্র জমিয়তের বিক্ষোভ


স্টাফ রিপোর্ট :

অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদ ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহপরান থানা ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে গতকাল সোমবার (৬ অক্টোবর) বিকেলে সিলেটের শিবগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শিবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শাহপরান থানা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ শাইখুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর আইনুল হক ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাওলানা এহতেশামুল হক কাসেমী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র কুরআন অবমাননার ঘটনায় অভিযুক্ত অপূর্ব পালের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সরকার যদি এ বিষয়ে ব্যর্থ হয়, তাহলে তৌহিদি জনতা কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শাহপরান থানা ও আশপাশের বিভিন্ন ইউনিট থেকে শতাধিক ছাত্র ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।