সবুজ প্রান্ত
৬ অক্টোবর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নুরুজ্জামান জামানের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত সহচর, শাকসুরের সাবেক সাধারণ সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক মোঃ নুরুজ্জামান জামান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ উপলক্ষে তিনি সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি নিজের রাজনৈতিক ভিশন, উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

অধ্যাপক নুরুজ্জামান জামান বলেন, “জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের। এই সম্পর্ক থেকেই আমি নির্বাচনে আসছি। ৩৮ বছরের দীর্ঘ রাজনৈতিক যাত্রায় বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের জন্য কাজ করে গেছি। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলন পর্যন্ত মিডিয়ায় সক্রিয় ভূমিকা রেখেছি।”

তিনি বলেন, “আমি চাই, জকিগঞ্জ-কানাইঘাট আসনকে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও উন্নয়নের একটি মডেল আসন হিসেবে গড়ে তোলা হোক। বেকারত্ব হ্রাস, মাদক ও সন্ত্রাসমুক্ত ডিজিটাল উপজেলা গঠন, প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা নিশ্চিতকরণ এবং শিক্ষক সংকট নিরসনে কাজ করব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ২নং বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম চৌধুরী (পানু), ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমদ ফয়সল, সেরুলবাগ স্কুলের সভাপতি ইসলাম উদ্দিন, মাস্টার বশির আহমদ, মাস্টার রফিক আহমদ, আব্দুল্লাহ আল মনসুরসহ বিএনপি ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

অধ্যাপক জামান আরও বলেন, “আমি রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই—যেখানে থাকবে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ও নৈতিক নেতৃত্বের সংস্কৃতি। জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ যেন ন্যায়বিচার, শিক্ষা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে, সেটিই আমার লক্ষ্য।”

তিনি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যোগ্য, গ্রহণযোগ্য ও কর্মীবান্ধব নেতাকেই অগ্রাধিকার দেওয়া হোক। তবেই বিএনপি এই আসনে শক্ত অবস্থান পুনর্গঠন করতে পারবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।