সবুজ প্রান্ত
৬ অক্টোবর ২০২৫, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গন্ডারগড়ে গ্রামীণ রাস্তা নিয়ে উত্তেজনা : দক্ষিণ গন্ডারগড়ের সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:

সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের উত্তর ও দক্ষিণ গন্ডারগড় গ্রামের মধ্যে একটি গ্রামীণ রাস্তা নিয়ে চলমান বিরোধ আবারও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সোমবার (৬ অক্টোবর) সকালে দক্ষিণ গন্ডারগড়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে নানা অভিযোগ তোলা হয়।

দক্ষিণ গন্ডারগড়ের রাজেন্দ্র বিশ্বাস সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, উত্তর গন্ডারগড়ের কয়েকটি পরিবার পূর্ব থেকে বিদ্যমান বিকল্প রাস্তা ব্যবহার না করে এখন তাদের বসতভিটার ভেতর দিয়ে জোর করে নতুন রাস্তা তৈরি করতে চাইছে। তিনি বলেন, “গত ২২ মার্চ প্রতিপক্ষ বেআইনিভাবে ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এক্সেভেটর দিয়ে গাছপালা উপড়ে ফেলে, বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি করে। এতে নারী-শিশুসহ ১২-১৪ জন গুরুতর আহত হন।”

রাজেন্দ্র বিশ্বাস আরও বলেন, “আমরা আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। সঠিক তদন্ত হলে এবং ন্যায়সঙ্গত সমাধান এলে আমরা তা মেনে নেব। তবে আমাদের পৈত্রিক ভিটায় জোর করে রাস্তা নির্মাণের কোনো প্রচেষ্টা বরদাশত করব না।”

তিনি জানান, এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা (নং-১৫) দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। তার দাবি, প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে এবং নারী সদস্যদের অপমানজনক আচরণের শিকার হতে হচ্ছে।

অন্যদিকে এর আগে গত ১ অক্টোবর (বুধবার) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ।

উত্তর গন্ডারগড়ের পক্ষের দাবি, পূর্বপুরুষের আমল থেকে গ্রামবাসী এই পথ দিয়ে যাতায়াত করছে। রাস্তাটি দিয়ে গর্দিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকার শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন চলাচল করেন। তারা বলেন, “এটি কোনো ব্যক্তিমালিকানাধীন জমি নয়—বরং বহু বছর ধরে জনসাধারণের ব্যবহৃত সরকারি রাস্তা।”

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, “এই পথে একাধিকবার সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি একটি পুরনো গ্রামীণ রাস্তা, যা অতীতে দুই গ্রামের মানুষ ধর্মীয় কর্মকাণ্ডে যাতায়াতের জন্য ব্যবহার করতেন।”
ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন বলেন, “উভয় গ্রামের মানুষকে নিয়ে আমরা আপোষ-মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছি। উত্তর গন্ডারগড়ের পক্ষ থেকে ইতিমধ্যে আমানত জমা দেওয়া হয়েছে, দক্ষিণ গন্ডারগড়ের পক্ষ থেকে এখনো বাকি। রাস্তাটি হলে উভয় গ্রামেরই উপকার হবে, প্রয়োজনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হবে।”

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। সাধারণ গ্রামবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়সঙ্গত সমাধান প্রত্যাশা করেছেন, যাতে পরিস্থিতি আর না ঘোলাটে হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।