সবুজ প্রান্ত
৭ অক্টোবর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে ৬ জন আহত, শিশুর হাত দ্বিখণ্ডিত


শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের শেখঘাটের কয়েকজন যাত্রী বিশ্বম্ভরপুর থেকে ফেরার পথে সুনামগঞ্জগামী ফিডবোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে (সিলেট-থ-১২-১১৫০) ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজি চালক বিদ্যা মিয়া (৩০), হোসাইন আহমদ তানভীর (১২)—যার বাম হাত দ্বিখণ্ডিত, বিল্লাল হোসেন (৩৯), মুন্নি বেগম (২৮)সহ ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ওসমানী মেডিকেলে পাঠান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৈকত দাস জানান, শিশুটির হাত ব্যান্ডেজ করে পাঠানো হয়েছে; দ্রুত চিকিৎসা পেলে হাতটি জোড়া লাগার সম্ভাবনা আছে।

শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ জানান, পিকআপটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।