সবুজ প্রান্ত
৯ অক্টোবর ২০২৫, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: এলাকায় আতঙ্ক

জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, গত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির একটি কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

বাড়ির মালিক বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ওই ঘরে তাঁর স্ত্রী বসবাস করতেন, তবে পরিবারের এক ছোট বোনের বিয়ে উপলক্ষে তিনি বাপের বাড়িতে ছিলেন। এর মধ্যেই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটায়।

এদিকে বাড়ির কর্তা সম্প্রতি মৃত্যুবরণ করায় পরিবারটি আগেই শোকাহত অবস্থায় ছিল। এমন সময়ে চুরির এই ঘটনা এলাকাবাসীর মনে গভীর ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

ভুক্তভোগী ছোট ভাই রাহেল আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “বাবা মারা যাওয়ার মাত্র এক সপ্তাহ হয়নি, এর মধ্যেই ভাইয়ের ঘরে তালা ভেঙে চুরি হয়েছে। আমাদের কালিগঞ্জ বাজারেও গতকাল একসঙ্গে কয়েকটি দোকান চুরি হয়েছে। প্রশাসন কী করছে বুঝতে পারছি না।”

তিনি আরও লিখেন, “যারা মনে করছেন এই বাড়ির মালিক আর দুনিয়ায় নেই, তাই কেউ খেয়াল রাখবে না— তারা ভুল করছেন। বাবা এই বাড়ির জন্য অনেক ত্যাগ করেছেন, আমরা তাঁর সন্তান হিসেবে সেই বাড়ির মর্যাদা রক্ষা করব।”

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে কালিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনো চোরচক্র শনাক্ত হয়নি। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ পেলে পুলিশ তদন্ত শুরু করবে এবং চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।