সবুজ প্রান্ত
৭ অক্টোবর ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালাগঞ্জে মাওলানা নজরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি :

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ানবাজার ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জমিয়তের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম-এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৬ অক্টোবর) বাদ মাগরিব স্থানীয় মোরারবাজারস্থ একটি সেন্টারে দেওয়ানবাজার ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা জমিয়তের আহ্বায়ক হাকীম মাওলানা আব্দুল মান্নান।

সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম।

বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধ পুনরুদ্ধারে আলেম সমাজের নেতৃত্ব এখন সময়ের দাবি। ইসলামপ্রিয় জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে আলেম নেতৃত্বকে বিজয়ী করতে বদ্ধপরিকর।

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক কুয়েত প্রবাসী জমিয়ত নেতা মাওলানা মিজানুর রহমান, বালাগঞ্জ উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা আব্দুস সালাম, সিলেট মহানগর জমিয়তের যুববিষয়ক সম্পাদক রেজাউল করিম এল.এল.বি, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা এনামুল হাসান কলিম প্রমুখ।

সভায় দেওয়ানবাজার ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১০

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১১

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১২

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৩

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৪

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৭

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৮

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৯

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।