সবুজ প্রান্ত
৫ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান


জকিগঞ্জ প্রতিনিধি :

আসন্ন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান। দীর্ঘদিন স্থানীয় রাজনীতি ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত এ নেতা দুইবার ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতির দায়িত্বে আছেন।

শনিবার বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত ইউনিয়নের দায়িত্বশীল নেতাদের এক সভায় তাঁর নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি শাহীন আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিসবাউল ইসলাম।

সভায় উপজেলা জামায়াত সেক্রেটারি সারওয়ার হোসেন বলেন, “আজিজুর রহমান একজন নির্লোভ, সৎ ও নিবেদিতপ্রাণ মানুষ। ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে তাঁর অবদান ইতোমধ্যেই জনগণের প্রশংসা কুড়িয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকেই চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।”

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে থেকেই প্রত্যেক ওয়ার্ডে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করতে হবে—জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আজিজুর রহমানের উন্নয়ন ভাবনা।”

মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়ায় আজিজুর রহমান বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে জকিগঞ্জ সদর ইউনিয়নকে একটি আধুনিক, সেবামুখী ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তুলব। শিক্ষা ও মানবিক উন্নয়ন হবে আমার কাজের অগ্রাধিকার।”

স্থানীয়দের মতে, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁর মানবিক উদ্যোগ, দরিদ্র সহায়তা কার্যক্রম এবং জনমুখী আচরণ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।