সবুজ প্রান্ত
৪ অক্টোবর ২০২৫, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম পালন

নিজস্ব প্রতিবেদক 
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জকিগঞ্জে পালিত হয়েছে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিল। শনিবার বাদ জোহর থানাবাজারের হাজারীচকে সমাজসেবক আব্দুল মুকিত চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মাহফিলে ধর্মপ্রাণ মানুষ, আলেম–উলামা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক হৃদয়গ্রাহী পরিবেশের সৃষ্টি হয়।

বড়পীর দস্তগীর গাউসুল আজম হযরত সায়্যিদ আব্দুল কাদের জিলানী (রহ.)–এর পবিত্র উফাত দিবস উপলক্ষে আয়োজিত এ মাহফিলে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আল–ইসলাহ’র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ ও মাওলানা মোহাম্মদ আলী এবং জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইমাদ উদ্দীন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আল–ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, নবীগঞ্জ কদুরবাজার দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা ফারুক আহমদ, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দীন, হাজী তৈয়ব আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা জামিল আহমদ, উপজেলা আল–ইসলাহ’র সহ–সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ প্রমুখ।

মাহফিলে প্রধান অতিথি অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী বলেন, “ বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী এমন এক যুগে আবির্ভূত হন, যখন মুসলিম শিক্ষা ও চিন্তার ভুবন বিভ্রান্তির ঘন অন্ধকারে নিমজ্জিত ছিল। তখনই তিনি উম্মতের দিশারি হয়ে ইসলামের নবজাগরণ ঘটান।”

তিনি আরও বলেন, বড়পীরের তাফসীর ও অসংখ্য কিতাব যুগে যুগে পথহারা মুসলমানদের সঠিক দিশা দিয়েছে। তার জ্ঞানের গভীরতা ও ভাষার মাধুর্য মানব সমাজকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করেছে। আজ ফিলিস্তিন ও লেবাননসহ গোটা মধ্যপ্রাচ্যে ইহুদি–আমেরিকান ষড়যন্ত্রের মুখে মুসলমানদের উচিত বড়পীর (রাহ.)–এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হওয়া।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বড়পীরের ইসালে সাওয়াবের উদ্দেশ্যে সমাজসেবী আব্দুল মুকিত চৌধুরীর পক্ষ থেকে উপস্থিত সবাইকে তাবারুক পরিবেশন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।