সবুজ প্রান্ত
১২ অক্টোবর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড

তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগে ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার লাউড়েরগড় এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ইয়াছির আরাফাতের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্স অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে প্রায় ৩০০ ঘনফুট বালু ও দুটি স্টিলের নৌকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— চরগাঁওয়ের বজরু মিয়ার ছেলে আলী হোসেন (২২), রইছ মিয়ার ছেলে আবুল বাসার (৩০), জজ মিয়ার ছেলে নবীর হোসেন (২০), মো. তারা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৩), কুকুরকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিল আহমেদ (২৮) এবং একই গ্রামের মো. আলীম শাহর ছেলে হৃদয় শাহ (২৪)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, “যাদুকাটা নদীর তীরের পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচার প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালিত হচ্ছে। শনিবার রাতে অভিযানে ৬ জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করে। রোববার সকালে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।