মূল কনটেন্টে যান
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চুনারুঘাটে স্কুলছাত্রীকে ইভটিজিং, বখাটের ৬ মাসের কারাদণ্ড


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

হবিগঞ্জের চুনারুঘাটে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে আব্দুল মান্নান (২১) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ রায় দেন।

পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী কোচিংয়ে যাওয়ার পথে মান্নান তাকে উত্যক্ত করে এবং স্পর্শ করার চেষ্টা করে। ছাত্রীটি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে মান্নানকে আটক করে। পরে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় বিচারক আব্দুল মান্নানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম বলেন, “ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে আছে। যেসব এলাকায় এ ধরনের ঘটনার আশঙ্কা রয়েছে, সেখানে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। কেউ অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”