সবুজ প্রান্ত
৪ অক্টোবর ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে নোমান হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের পথে

স্ত্রী-শ্যালককে ঘিরে সন্দেহের জাল ঘনিভূত, শ্যালক হানিফ সুমন আটক

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলার ঘটনায় তাঁর শ্যালক হানিফ আহমদ সুমনকে আটক করেছে পুলিশ। আটক হানিফ আহমদ সুমনের বাড়ি উপজেলার ঘেচুয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নোমান উদ্দিনের মেয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তদন্তের অংশ হিসেবে শ্যালক হানিফ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন; ঘাতক স্বামী গ্রেপ্তার

এর আগে, নোমান উদ্দিনের লা-শ উদ্ধারের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাটির রহস্য কাটেনি। স্থানীয়দের অভিযোগ—নোমান উদ্দিনকে তাঁর স্ত্রী মনোয়ারা বেগম ও শ্যালক সুমন মিলে খুন করেছে। কারণ হিসেবে বলা হয়, হত্যার পর বাড়ি থেকে ধানক্ষেত পর্যন্ত পায়ের ছাপ পাওয়া গিয়েছিল, যা হত্যার স্থান পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এদিকে নি-হ-তের ভাই রিয়াজ উদ্দিন প্রকাশ্যে অভিযোগ করে বলেন, “আমার ভাইকে তারা ভাই-বোন মিলে হত্যা করেছে।” বাড়ির সিসি ক্যামেরা সরিয়ে ফেলার ঘটনাকেও তিনি হত্যার গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে উল্লেখ করেন।

ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দও হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। কালিগঞ্জ বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ বলেন, “আমরা শুরু থেকেই মনে করছি, এ হত্যাকাণ্ডে স্ত্রী ও শ্যালকের সম্পৃক্ততা রয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।”

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “নোমান উদ্দিন হত্যা মামলায় তদন্ত চলছে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাতে এখনই সময় আসেনি।”

উল্লেখ্য, গত ১ অক্টোবর বিকেলে জকিগঞ্জ উপজেলার পূর্ব মানিকপুর গ্রামে শায়লা স্মৃতি হাসপাতালের পাশে ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের লা-শ উদ্ধার করা হয়। নিখোঁজের দুই দিন আগে তিনি কালিগঞ্জ বাজারে দোকানে গিয়ে আর বাড়ি ফেরেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।