সবুজ প্রান্ত
৪ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুঃসময়ে ইসলামের নবজাগরণ ঘটিয়েছিলেন বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ.)

ইতিহাসের প্রতিটি অস্থির সময়েই আল্লাহতায়ালা এমন কিছু মহাপুরুষ প্রেরণ করেছেন, যাঁদের মাধ্যমে মানবতা পেয়েছে পথের দিশা, আলোকিত হয়েছে সমাজ ও মনন। তেমনি এক মহান ব্যক্তিত্ব হলেন আধ্যাত্মিক জগতের সূর্য, ত্বরিকায়ে কাদেরীয়ার ইমাম—বড়পীর, দস্তগীর হযরত গাউসুল আজম শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রহ.)।

৪৭১ থেকে ৫৬১ হিজরির সেই বিভ্রান্তিকর যুগে মুসলমানদের মধ্যে যখন শিরক, কুফর, বিদআত ও কুসংস্কারের বিষবাষ্প ছড়িয়ে পড়েছিল—যখন মানুষ ইসলামের প্রকৃত চেতনা থেকে সরে গিয়ে জাগতিক মোহে নিমজ্জিত হচ্ছিল—তখনই মহান আল্লাহর কৃপায় আবির্ভূত হন গাউসুল আজম (রহ.)। তিনি নবউদ্যমে ইসলামের আলো জ্বালিয়ে সমাজকে ফিরিয়ে আনেন ঈমান, নৈতিকতা ও আত্মশুদ্ধির পথে। এজন্যই ইতিহাস তাঁকে দিয়েছে এক অনন্য উপাধি—‘মুহিউদ্দীন’, অর্থাৎ দ্বীনের পুনর্জীবনদাতা।

গাউস পাক (রহ.)-এর জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিক তেজ কেবল তার যুগের নয়, বরং সব যুগের মুসলমানের জন্য শিক্ষণীয়। তাঁর রচিত অসংখ্য কিতাব—বিশেষত তাফসির ও আধ্যাত্মিক তত্ত্বসংবলিত গ্রন্থগুলো—আজও পথহারা উম্মতের দিশারী হিসেবে কাজ করছে। তাঁর চিন্তার গভীরতা, ভাষার সৌন্দর্য এবং দীনপ্রেম আজও প্রতিটি ঈমানদারের হৃদয়ে আলো ছড়ায়।

গাউসুল আজমের জীবনের শিক্ষা

বড়পীর (রহ.) ছোটবেলাতেই পিতৃহারা হন। কিন্তু মাতা উম্মুল খায়ের ফাতেমা (রহ.)-এর অনুমতি নিয়ে তিনি জিলান থেকে বাগদাদে উচ্চশিক্ষা অর্জনের জন্য গমন করেন। সেখানে শুরু হয় কঠোর আত্মসংযম ও সাধনার এক দীর্ঘ অধ্যায়। জীবনের কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে গিয়ে তিনি বলেছিলেন—

“আমি এমন বিপদের মুখোমুখি হয়েছি, যা যদি কোনো পাহাড়ের ওপর নেমে আসত, তবে পাহাড় দ্বিখণ্ডিত হয়ে যেত। তখন আমি কুরআনের এই আয়াত পাঠ করতাম— ‘নিশ্চয়ই কষ্টের পরই সুখ আছে।’

এই এক বাক্যে ফুটে ওঠে তাঁর ধৈর্য, আল্লাহভীতি ও অবিচল ঈমান। গাউসুল আজম (রহ.) শেখান—সত্যিকারের মুসলমান কষ্টে ভেঙে পড়ে না, বরং আল্লাহর রহমতের আশায় দৃঢ় থাকে।

নবজাগরণের প্রতীক

হজরত আলী (রা.)-এর শাহাদতের পর যে আধ্যাত্মিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, দীর্ঘ সাতশত বছর পর গাউসুল আজম (রহ.)-এর আবির্ভাবে তা পূরণ হয়। তিনি সমাজ থেকে বিদআত, কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করে কুরআন–সুন্নাহভিত্তিক ইসলামের শুদ্ধ রূপ প্রতিষ্ঠা করেন। ফলে মুসলিম উম্মাহর মাঝে আবার জেগে ওঠে নবজাগরণের স্ফুলিঙ্গ।

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ব মুসলমান প্রতি বছর চান্দ্রমাসের ১১ রবিউস সানিতে পালন করে ‘ফাতিহা-ই-ইয়াজদহম’—যা এক আধ্যাত্মিক ঐক্য ও আত্মশুদ্ধির প্রতীক দিবস।

সাহিত্য ও প্রেমের সাধক

গাউস পাক (রহ.) কেবল একজন পীর বা সুফি নন, তিনি ছিলেন এক প্রাজ্ঞ সাহিত্যিক ও প্রেমের কবি। তাঁর কাসিদাতুল গাউসিয়া ইসলামি আধ্যাত্মিক সাহিত্যের এক কালজয়ী সৃষ্টি। তাঁর রচিত “আসমায়ে গাউসিয়া”-এর আটটি কবিতা আজও আল্লাহপ্রেমিকদের মুখে মুখে উচ্চারিত হয়—যা প্রেম ও নিষ্ঠার দোয়া হিসেবে ওজিফায় পরিণত হয়েছে।

আজকের দুনিয়ার জন্য বার্তা

আজ যখন গোটা দুনিয়ায় মুসলমানরা নানা বিভাজন, অশান্তি ও ষড়যন্ত্রে নিপতিত—তখন বড়পীর (রহ.)-এর আদর্শই পারে আমাদের ঐক্যবদ্ধ করতে। তাঁর শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়—ঐক্য, ধৈর্য, আল্লাহভীতি ও আত্মশুদ্ধিই ইসলামের প্রকৃত রূপ।

মুসলমানদের উচিত আজ আবারও সেই নবজাগরণের আহ্বানে সাড়া দেওয়া—সত্য, ত্যাগ ও প্রেমের যে আলো গাউসুল আজম (রহ.) জ্বালিয়েছিলেন, তা নিজেদের জীবনে ধারণ করা। তাহলেই পুনরায় জেগে উঠবে ইসলামের আলোকিত দিগন্ত।


লেখক:

জুবায়ের আহমদ

সাংবাদিক, কলামিস্ট

সভাপতি, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।