সবুজ প্রান্ত
১৫ অক্টোবর ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএসএফের হাতে জকিগঞ্জের সেলিম, ভারত বলছে ইয়াবাসহ আটক

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পরিবারের দাবি, মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে খলাছড়া ইউনিয়নের বেউর এলাকার কুশিয়ারা নদীর বেড়িবাঁধ থেকে মাছ ধরার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
আটক ব্যক্তির নাম সেলিম আহমদ (৪৪)। তিনি খলাছড়া ইউনিয়নের বেউর কাপনা গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।
সেলিমের চাচাতো ভাই লুৎফুর রহমান জানান, “ভারতে আত্মীয়দের মাধ্যমে জানতে পেরেছি, বিএসএফ সেলিমকে শারীরিকভাবে নির্যাতন করেছে। বর্তমানে তিনি রক্তাক্ত অবস্থায় বিনা চিকিৎসায় ইষ্টিমার ক্যাম্পে রয়েছেন বলে জানা গেছে। পরে তাকে মাইজদী ক্যাম্পে নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম মুন্না বলেন, “আমরা নিশ্চিত হয়েছি যে বিএসএফ সেলিম আহমদকে আটক করেছে। আমি বর্তমানে সিলেটে আছি, তবে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারছি, তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।”
এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আসামের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিএসএফ, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৩০ লাখ রুপি। এ সময় একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে ভারতীয় পক্ষের দাবি।
জকিগঞ্জ লোহারমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার জহির আলম বলেন, “সেলিম আহমদ আন্তর্জাতিক সীমা অতিক্রম করে ইয়াবা আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন। তার কাছ থেকে ২২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “বিষয়টি এখনো বিস্তারিতভাবে জানি না। তবে আমরা খোঁজ নিচ্ছি। বিজিবি এ বিষয়ে অধিকতর অবগত থাকতে পারে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১০

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১১

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১২

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৩

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৪

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৭

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৮

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৯

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।