সবুজ প্রান্ত
২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় সীমান্তে চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার: পরিবারের অভিযোগ বিএসএফকে ঘিরে

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের চা শ্রমিক গোপাল বাক্তি (৩৬) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিজিবি ও পুলিশ তার লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপাল বাক্তি ও আরও কয়েকজন শ্রমিক শনিবার সকালে পাথারিয়া পাহাড়ে বাঁশ কাটতে যান। রাতে বাড়ি না ফেরায় তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। রবিবার ভোরে খবর পান, সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মাঝামাঝি জিরো লাইনে গোপালের লাশ পাওয়া গেছে।

গোপালের স্বজনদের অভিযোগ, গোপাল অসাবধানবশত সীমান্তের জিরো লাইনের কাছে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে। নিহতের শরীরে গুলির দাগ পাওয়া গেছে। দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ জানান, গোপাল ও তার সঙ্গীরা পাহাড়ে বাঁশ কাটার সময় বিএসএফ গুলি চালায়, যার ফলে গোপাল নিহত হন। তার সঙ্গীরা আতঙ্কে পালিয়ে আসেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, স্থানীয় শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হয়নি, তবে লাশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ময়নাতদন্তের মাধ্যমে নিহতের মৃত্যুর সঠিক কারণ চূড়ান্তভাবে জানাবে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম জানান, দুর্গম এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে বিস্তারিত জানানো হবে।

উবেদুল্লাহ তালুকদার : সবুজ প্রান্ত ডটকম 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।