সবুজ প্রান্ত
৬ অক্টোবর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলার ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

জকিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশের খ্যাতনামা ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক আলহাজ্ব এএমএম বাহাউদ্দীন এবং বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালাম-এর বিরুদ্ধে এক প্রভাবশালী মহলের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার ঘটনায় সাংবাদিক সমাজে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব।

এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন, “সাংবাদিকদের স্বাধীন দায়িত্ব পালনের পথে এ ধরনের ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।” তাঁরা বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করা সাংবাদিকদের ভয় দেখিয়ে কখনোই থামানো যাবে না। এ ধরনের মামলা সাংবাদিক সমাজকে দমিয়ে রাখার অপচেষ্টা।”

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকতার স্বাধীনতা সংবিধানপ্রদত্ত অধিকার। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানোর প্রবণতা মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায় এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

প্রেসক্লাবের অফিস সম্পাদক আব্দুশ শহীদ শাকির স্বাক্ষরিত বিবৃতিতে মামলার বাদীর প্রতি আহ্বান জানানো হয়— তিনি যেন অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। অন্যথায়, সিলেট বিভাগের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১০

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১১

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১২

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৩

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৪

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৫

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৬

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৭

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৮

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৯

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।