সবুজ প্রান্ত
১০ অক্টোবর ২০২৫, ২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিয়াসপত্নী লুনাকে প্রার্থী দেখতে চায় বিশ্বনাথ বিএনপি

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলিয়াসপত্নী লুনা ছাড়া অন্য কাউকেই প্রার্থী হিসেবে মানবেন না’—এমন ঘোষণা দিয়েছে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় এই ঘোষণা দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই। সভায় উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, নিখোঁজ এম ইলিয়াস আলীর অনুপস্থিতিতে দীর্ঘ ১৭ বছর ধরে তাহসিনা রুশদীর লুনা দলকে ঐক্যবদ্ধ রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি শুধু ইলিয়াস আলীর সহধর্মিণী নন, বরং এই অঞ্চলে বিএনপির প্রতীকী শক্তির প্রতিচ্ছবি। বক্তারা শান্তিপূর্ণভাবে দলের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।