সবুজ প্রান্ত
৩ অক্টোবর ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ব্যবসায়ী খুন: স্ত্রী-শ্যালকসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ

লিখিত অভিযোগ পায়নি পুলিশ, রহস্য ঘনীভূত হচ্ছে হত্যাকাণ্ড

জকিগঞ্জ প্রতিনিধি :


সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডে নতুন নতুন রহস্য যোগ হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, দুই মেয়ে, শ্যালকসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।

গত বুধবার বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেত থেকে ব্যবসায়ী নোমান উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। কিন্তু পরে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি আসে। বিষয়টি স্থানীয়দের কাছে আরও সন্দেহজনক মনে হয়।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত হত্যা। তারা প্রকাশ্যে দাবি করেছেন—নোমান উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক হানিফ আহমদ সুমনসহ পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। স্থানীয়দের ভাষ্য, হত্যার পর পরিবারের আচরণ ছিল অস্বাভাবিক। এমনকি সিসি ক্যামেরা সরিয়ে ফেলা ও লাশ উদ্ধারের পর থানায় তাদের অনুপস্থিতিও রহস্য ঘনীভূত করেছে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না  জানান, “ঘটনার পর থেকে নিহতের স্ত্রী, সন্তান, শ্যালক ও নিকটাত্মীয়সহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একাধিক দিক মাথায় রেখে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এটিকে হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে।”

উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি প্রবাসে ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।