সবুজ প্রান্ত
১০ অক্টোবর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনে জামায়াতের কৌশলগত সিদ্ধান্ত: শীর্ষ ৫ নেতা থাকছেন না ভোটের লড়াইয়ে

স্টাফ রিপোর্ট 

আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি প্রণয়ন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে দলটি ২৯৪ আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করে ভোটের প্রস্তুতিও নিচ্ছে।

তবে এই নির্বাচনে দলটির শীর্ষ পর্যায়ের পাঁচ প্রভাবশালী নেতা প্রার্থী হচ্ছেন না— যা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এটিএম মাসুম, মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মদ শাহজাহান নির্বাচনে অংশ নিচ্ছেন না। এছাড়া অসুস্থতার কারণে কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামও ভোটের বাইরে থাকছেন।

দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, “বৃহত্তর সাংগঠনিক স্বার্থ ও নির্বাচনী ব্যবস্থাপনা জোরদার করার কৌশলগত অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন—“একটা পরিবারের সবাই সব কাজ করে না, এটাই সৌন্দর্য। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমি ও আরও কয়েকজন দায়িত্বশীল নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্বে আছি। আমরা প্রার্থী না হলেও নির্বাচনের মূল প্রক্রিয়ায় আছি—ঘুরে ফিরে ভোটের কাজেই যুক্ত আছি।”

দলীয় সূত্রে জানা গেছে, ভোটে না থাকা এই পাঁচ নেতা এখন নির্বাচনকালীন কৌশল নির্ধারণ, প্রার্থী মনিটরিং, জোট গঠন ও আন্দোলন গোছানোর দায়িত্বে রয়েছেন। এমনকি জাতীয় নির্বাচনের আগে দলটির নতুন আমির নির্বাচনের প্রক্রিয়া তত্ত্বাবধানেও তাদের কেউ কেউ ভূমিকা রাখবেন।

এ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন— “নির্বাচন করা যেমন বড় কাজ, তেমনি এটি পরিচালনাও বিশাল দায়িত্ব। প্রার্থীদের তদারকি, প্রচারণা ও সার্বিক ব্যবস্থাপনায় একটি নিবেদিত টিম দরকার। এ কারণেই আমাদের কিছু দায়িত্বশীলকে প্রার্থী না করে ব্যবস্থাপনায় রাখা হয়েছে।”

দলীয় সূত্রের তথ্যমতে, জামায়াত আগামী জাতীয় নির্বাচনে ২৯৪টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় শীর্ষ ১২ নেতার মধ্যে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর বাকি পাঁচজন থাকবেন নির্বাচনী ব্যবস্থাপনা ও কৌশল বাস্তবায়নের দায়িত্বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।