সবুজ প্রান্ত
২ অক্টোবর ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটের সোনার বাংলায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলা এলাকায় বন বিভাগের হয়রানিমূলক মিথ্যা মামলা, ঘুষ ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় গোয়াইনঘাট–সালুটিকর সড়কের ঐতিহ্যবাহী সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে জাঙ্গাইল ও বিরকুলি গ্রামের কয়েক হাজার মানুষ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি, সাবেক জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দায়ের করছে। তারা এসব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে পাবলিকের নামে বিআরএস রেকর্ডীয় জায়গায় বনায়ন বন্ধ করা এবং ডিমার্কেশনের মাধ্যমে প্রকৃত মালিকদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবি তোলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান ও এডভোকেট লিয়াকত আলী। অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং আলিম উদ্দিন ও রুবেল আহমদের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন নন্দিরগাঁও দারুসসালাম মাদরাসার মুহতামীম মাওলানা রফিক আহমদ মহল্লী, আনোয়ার হোসেন, মনজুর আহমদ, তাজ উদ্দিন, জালাল উদ্দিন, মিছবাহ উদ্দিন, রুবেল আহমদ, জিয়াউল ইসলাম মাসুক, আবুল কালাম প্রমুখ।

উল্লেখ্য, বন বিভাগের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় জাঙ্গাইল ও বিরকুলি গ্রামের ইউপি সদস্য হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য ও তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামস উদ্দিন আল আজাদ, সাবেক ইউপি সদস্য আব্দুল মনাফ, বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও স্থানীয় বিশিষ্ট মুরব্বি কামাল হোসেনসহ ছয় জনকে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।