সবুজ প্রান্ত
১০ অক্টোবর ২০২৫, ১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে রাজনৈতিক উত্তাপ: হুমায়ূন–লুনা অনুসারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া! আহত ১০

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ পৌরশহর বৃহস্পতিবার রাতে পরিণত হয় রাজনৈতিক উত্তেজনার মঞ্চে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা—দুই শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়েছেন। রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করে পুরো শহরে।

সূত্র জানায়, বিকেলে দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামে হুমায়ূন কবিরের মতবিনিময় সভা ঘিরে সকাল থেকেই বিশ্বনাথ শহর ছিল উত্তপ্ত। অপরদিকে লুনা অনুসারীরাও বাসিয়া ব্রিজ এলাকায় জড়ো হয়ে পথসভা ও স্লোগানে মুখর ছিলেন।

বিকেল সাড়ে চারটার দিকে হুমায়ূন কবিরের গাড়িবহর বাসিয়া ব্রিজ পার হওয়ার সময় দুই পক্ষের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান থেকে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তখন বড় সংঘর্ষ এড়ানো যায়। হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে হুমায়ূন কবির অনুষ্ঠানস্থলের দিকে রওনা হন।

কিন্তু রাত নামতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সভা শেষে তাঁর গাড়িবহর থানা এলাকা অতিক্রমের সঙ্গে সঙ্গেই দুই পক্ষের মধ্যে ফের স্লোগান, এরপরই শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত নেতাকর্মীদের সংঘর্ষে তিন ঘণ্টা ধরে আতঙ্কে কাঁপে শহর। ব্যবসায়ী ও পথচারীরাও প্রাণ বাঁচাতে দিকবিদিক দৌড়ান।

এ ঘটনায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, ছাত্রদল নেতা মিনহাজ আহমদ ও আব্দুর রহমান আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্বনাথ-ওসমানীনগর সার্কেলের এএসপি আশরাফউজ্জামানের নেতৃত্বে পুলিশ মাঠে নামে। পাশাপাশি সেনাবাহিনীর দুটি গাড়ি টহলে নামলে দুই পক্ষের উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।

এএসপি আশরাফউজ্জামান বলেন, “পুলিশ ও সেনাবাহিনী সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।