সবুজ প্রান্ত
১ অক্টোবর ২০২৫, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের মর্নিং স্টার স্কুলে অডিট নিয়ে তোলপাড় : সভাপতির পদত্যাগ, নতুন সভাপতির সংবাদ সম্মেলন

জকিগঞ্জ প্রতিনিধি :

জকিগঞ্জের ঐতিহ্যবাহী মর্নিং স্টার কিন্ডারগার্টেন স্কুলে চলমান অডিটকে ঘিরে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসছে। শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি, শিক্ষার্থীদের ফলাফল হেরফের, এফডিআর ও আর্থিক লেনদেনে অস্বচ্ছতা, এমনকি অভিভাবকদের সাথে অসদাচরণের মতো অভিযোগে পুরো এলাকায় তীব্র আলোচনার ঝড় উঠেছে। এর প্রেক্ষিতে সভাপতি মাহমুদুল হাসান খোকন পদত্যাগ করতে বাধ্য হন।

অডিটে অনিয়মের চিত্র

গত ৪ সেপ্টেম্বর গঠিত পাঁচ সদস্যের অডিট টিম তদন্ত শুরু করলে নানা অনিয়মের তথ্য বেরিয়ে আসে। অভিযোগ রয়েছে, কিছু শিক্ষক নিজের সন্তানের মার্কস বাড়িয়ে দিয়েছেন, অন্য শিক্ষার্থীদের নামিয়ে দিয়েছেন, অর্থ লেনদেনে জবাবদিহি নেই, প্রশ্নপত্রে ভুল রয়েছে এবং শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে।

সভাপতির পদত্যাগ ও নতুন নেতৃত্ব

বিতর্ক ঘনীভূত হলে সভাপতি ও গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাহমুদুল হাসান খোকন শারীরিক অসুস্থতা ও অডিটকেন্দ্রিক চাপের কারণে পদত্যাগ করেন। পরে গত ২৩ সেপ্টেম্বর এক অভিভাবক সভায় অভিভাবক প্রতিনিধি আজিজুল খালিককে নতুন সভাপতি নির্বাচিত করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ

গত ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে নতুন সভাপতি আজিজুল খালিক অভিযোগ করেন, “অডিটে কিছু শিক্ষক ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করছেন না। ফলাফল হেরফের ও আর্থিক অনিয়ম স্পষ্ট। আমি চাই প্রতিষ্ঠানটি দুর্নীতিমুক্ত হোক।”

কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, সন্তানদের বিষয়ে খোঁজখবর নিতে গেলে উল্টো তাদের বিরুদ্ধে অপবাদ রটানো হয়, এমনকি অশালীন মন্তব্যও করা হয়।

পাল্টা বক্তব্য

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছমা বেগম অভিযোগগুলো অস্বীকার করে বলেন, “আমি মাত্র এক বছর আগে দায়িত্ব নিয়েছি। অডিটের নামে শিক্ষকদের মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে।”

পদত্যাগী সভাপতি মাহমুদুল হাসান খোকন বলেন, “প্রতিষ্ঠানটির কোনো গঠনতন্ত্র নেই। অডিট নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও স্বাস্থ্যগত কারণে আমি পদত্যাগ করেছি।”

প্রশাসনের অবস্থান

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, “অভিযোগ-প্রতিবাদ দুটোই আমাদের জানা আছে। পূজার পর উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আপাতত কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সভাপতির দায়িত্বে থাকবেন। প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে।”

অভিভাবক মহলের প্রত্যাশা

এই ঘটনার পর স্কুল ও এলাকায় তীব্র আলোচনা চলছে। সচেতন অভিভাবক মহল বলছেন, “মর্নিং স্টার স্কুলের সুনাম ও স্বচ্ছতা ফিরিয়ে আনা এখন জরুরি। এজন্য প্রশাসনের কার্যকর ভূমিকা নেওয়া উচিত।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।