সবুজ প্রান্ত
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজকের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি হবে কিনা? –২৭ সেপ্টেম্বর ২০২৫

আজকের আবহাওয়া পূর্বাভাস
আজ শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অধিকাংশ বিভাগে কমবেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়াবিষয়ক সংস্থা আবহাওয়া ডট কম। এর মধ্যে খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলাগুলোতে আজ রাতে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে সকাল ১১টার পর থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও রাতে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লায় দুপুরের আগে বৃষ্টি হওয়ার পর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে বৃষ্টিপাত বাড়তে পারে।

রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাটে দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনায় রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগে দুপুরের পর দক্ষিণাঞ্চলের কিছু জেলায় বৃষ্টি হতে পারে, তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে রাজশাহী বিভাগে সামান্য বৃষ্টির আভাস থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।