মূল কনটেন্টে যান
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কালবেলার প্রতিনিধি হলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাইফুর রহমান


নিজস্ব প্রতিবেদক
কালবেলার প্রতিনিধি হলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাইফুর রহমান

জাতীয় দৈনিক ‘কালবেলা’র জকিগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সংবাদকর্মী সাইফুর রহমান। তিনি জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য এবং উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার বাসিন্দা।

সাইফুর রহমান দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি ‘স্বপ্ন টিভি’র নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্বে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জকিগঞ্জের সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশার কথা তুলে ধরতে চান তিনি।

এদিকে সাইফুর রহমানের এ নিয়োগে আনন্দ প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, জাতীয় দৈনিক কালবেলার মতো একটি পত্রিকায় জকিগঞ্জ প্রতিনিধি হিসেবে সাইফুর রহমানের নিয়োগ নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। তাঁর এ অর্জনে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব পরিবার অত্যন্ত আনন্দিত। সাংবাদিকতার নতুন এ দায়িত্ব তাঁর পেশাগত জীবনে আরও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তিনি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখুন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

সাইফুর রহমানের এ নিয়োগে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।